জবিতে কর্মসূচি পালন করবে না ছাত্রদল, থাকবে ‘শান্তিপূর্ণ অবস্থান’

০৬ আগস্ট ২০২৬, ১১:৪৪ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ১২:০১ PM
জবি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান

জবি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। তবে ছাত্রশিবিরসহ অন্যান্য সংগঠন কর্মসূচি পালন করলে তারাও পূর্বঘোষিত কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই জায়গায় ও একই সময়ে তিনটি সংগঠন কর্মসূচি ঘোষণা করায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে প্রশাসন।

শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও  বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি যেন না হয়, সে কারণে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি। যেহেতু প্রশাসন সভা-সমাবেশে নিষিদ্ধ করেছে, তাই আমাদের অবস্থান। যেন কোনো অরাজক পরিবেশের সৃষ্টি না হয় এবং শিক্ষার পরিবেশ যেন নষ্ট না হয়, সেজন্য আমরা শান্তিপূর্ণভাবে অবস্থা করছি।’

তিনি বলেন, ‘দুই-তিন দিন ধরে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন তৎপরতা চালাচ্ছে ইসলামী ছাত্রশিবির এবং মববাজরা। যে সংস্কৃতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে, এরই অংশ হিসেবে গত পরশু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠন মববাজির রাজনীতি শুরু করেছে এবং সাধারণ শিক্ষার্থী তাদের রুখে দিয়েছে।’

আরও খবর: জবিতে প্রবেশ করলেন জকসুর ভিপি-এজিএসহ শিবির নেতারা, অবস্থান ছাত্রদলেরও

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামসহ নির্বাচিত অন্য নেতারা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। তার সঙ্গে সঙ্গে এজিএস মাসুদ রানা ও ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মো. ইব্রাহীম খলীলসহ জকসু ও ছাত্রশিবিরের অন্য নেতাদেরও দেখা গেছে।

এদিকে ক্যাম্পাসের ভেতরে শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের সামনে ও শহীদ মিনারের পাশে ছাত্রদলের সুমন সর্দার গ্রুপ, শামসুল আরেফিন, জাফর আহমেদকে নেতাকর্মীদের নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া সংগঠনটির নেতারা ক্যাম্পাসের চত্বরে কোনো শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬