ফের পেছাল হাবিপ্রবি ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়োগ পরীক্ষা

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫০ PM

© ফাইল ফটো

আবারও পিছিয়েছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের সময়সূচী।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রফেসর ডা. মো.ফজলুল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার আগামী ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এছাড়া এর আগে ০৪-০৯-২০১৯ ও ০৫-০৯-২০১৯ ইং তারিখের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ে(প্রভাষক) নিয়োগের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে তা পিছিয়ে ১৫-০৯-২০১৯ ও ১৬-০৯-২০১৯ ইং তারিখ রোববার ও সোমবার নেওয়া হবে বলে জানানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close