ইউজিসির অভিন্ন নীতিমালা বাতিলের দাবি নোবিপ্রবি শিক্ষক সমিতির

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষকরা ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালা বাতিল দাবি করেছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ এর দিকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সহসভাপতি ড. নাহিদ আক্তার ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট/রিজেন্ট বোর্ড অনুমোদন করবে। এ ধরনের অভিন্ন নীতিমালা বিশ্বের কোথায়ও আছে বলে জানা নেই বলে মন্তব্য করেন তারা।

আফগানিস্তানের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, গোসসা ইংল্যান্ডের
  • ০৬ আগস্ট ২০২৬
১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৬ আগস্ট ২০২৬
‘ওনারা ক্ষমতার টেবিলে বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, চোখ হ…
  • ০৬ আগস্ট ২০২৬
অভিনয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ০৬ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া সার্বভৌম ও মর্যাদাবান বা…
  • ০৬ আগস্ট ২০২৬
ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ
  • ০৬ আগস্ট ২০২৬