এবার ফরিদপুরে বশেমুরবিপ্রবির রূপালী বাস

২৬ আগস্ট ২০১৯, ০৯:০১ PM

© টিডিসি ফটো

বরিশালের পর এবার ফরিদপুর জেলায় চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাস সার্ভিস। ফরিদপুর জেলা এসোসিয়েশনের অনুরোধে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এই বাস সার্ভিস চালু করেন।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভুঁইয়া সহ ফরিদপুর জেলা এসোসিয়েশনের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি ফরিদপুর জেলায় যাতায়াতের জন্য একটি বাস বরাদ্দ দেন।

এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫.১০ এ ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে বাসটি ফরিদপুরের নতুন বাস স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রবিবার সকাল ৭ টায় একই স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরে আসবে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। যা সাধারণ ভাড়ার এক চতুর্থাংশ। ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের অর্থ সাশ্রয় হবে অপরদিকে নিজস্ব বাস হওয়ায় সময়ও সাশ্রয়ের সাথে নিশ্চিত হবে নিরাপত্তাও।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত ফরিদপুরের শিক্ষার্থীরা। আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকাশ মন্ডল জানান, ‘নিজের জেলাতে বিশ্ববিদ্যালয়ের বাস যাবে এটা অন্যরকম একটা অনুভূতি। তাছাড়া আমাদের স্টুডেন্ট ও টিচার সংখ্যা ও মোটামুটিভাবে ভালো সংখ্যক। সেক্ষেত্রে এই বাস সার্ভিসের ফলে আমাদের সকলের বাড়িতে যাওয়াটা আরো সহজ ও সুলভ হল। এর জন্য ভিসি স্যারসহ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য, এর পূর্বে বরিশাল এবং খুলনাতেও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি বাস দেয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জের প্রতিটি উপজেলাতেও রয়েছে বশেমুরবিপ্রবির নিয়মিত বাস সার্ভিস।

আফগানিস্তান বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, গোসসা ইংল্যান্ডের
  • ০৬ আগস্ট ২০২৬
১৬৫ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টিতে নেই প্রধান শিক্ষক
  • ০৬ আগস্ট ২০২৬
‘ওনারা ক্ষমতার টেবিলে বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, চোখ হ…
  • ০৬ আগস্ট ২০২৬
অভিনয়ে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ০৬ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া সার্বভৌম ও মর্যাদাবান বা…
  • ০৬ আগস্ট ২০২৬
ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ
  • ০৬ আগস্ট ২০২৬