আন্দোলনের মধ্যেই চুয়েটে সাবেক ভিসি, স্লোগানে স্বাগত জানালেন শিক্ষার্থীরা

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ PM
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম © সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ফিরেছেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে কালো রঙের একটি প্রাইভেটকারে করে ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। 

শিক্ষার্থীদের এ সময় ‘সায়েম স্যার, সায়েম স্যার’ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। সকালে ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অধ্যাপক সায়েম। সেখান থেকে সরাসরি চুয়েট ক্যাম্পাসে যান তিনি।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বললেন, অধ্যাপক সায়েম ক্যাম্পাসে এসেছেন এবং শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের দাবি, অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে হবে। শিক্ষক সমিতিও এ দাবিতে বিবৃতি দিয়েছে। নতুন উপাচার্যের ক্যাম্পাসে আসার বিষয়ে প্রশাসনকে এখনো কিছু জানানো হয়নি।

জানা যায়, সকালে চুয়েটের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা মূল ফটকে তালা দিয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা প্রধান ফটক ছাড়েননি। অনেক শিক্ষার্থী ছাতা নিয়ে অবস্থান নিয়ে আছেন। 

বিক্ষোভরত শিক্ষার্থীদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, ‘আমাদের উপাচার্য আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যারকে পূর্ব কোনো কারণ দর্শানো ছাড়াই সরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রাত থেকেই আমাদের প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ আমরা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন তারা।

জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬