১১ দিনের ছুটিতে হাবিপ্রবি

০৮ আগস্ট ২০১৯, ০২:০১ PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আযহা ও জাতীয় শোক দিবসের ছুটি। চলবে ১৮ আগস্ট ২০১৯ পর্যন্ত।

দীর্ঘ ১১ দিনের শেষে ক্যাম্পাস খুলবে ১৯ আগস্ট ২০১৯। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা।

এসময় হল বন্ধ থাকবে কিনা এ ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল সুপার অধ্যাপক ড. মো, গোলাম রাব্বানী বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে সরকারি ছুটি থাকায় হল বন্ধ থাকবে। কোন শিক্ষার্থী ছুটি চলাকালীন হলে অবস্থান করতে চাইলে হল সুপারের অনুমতি সাপেক্ষে থাকতে পারবে। বিনা অনুমতিতে হলে অবস্থান করলে এবং তার কোন সমস্যা হলে হল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য, ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহের কার্যক্রম ১৯ আগস্ট থেকে যথারীতি শুরু হবে।

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসল…
  • ০৬ আগস্ট ২০২৬
মোজতবা খামেনিকে নিয়ে গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ইরানের প্রেস…
  • ০৬ আগস্ট ২০২৬
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয়…
  • ০৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন
  • ০৬ আগস্ট ২০২৬