সরকারি নিয়োগে ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ PM
চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থী বিক্ষোভ

চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থী বিক্ষোভ © টিডিসি

সরকারি নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় তারা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘ভাইভা কোটার ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘ভাইভা কোটা সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রশাসন ও ভাইভা কোটা, একসাথে চলবে না’, ‘আপার ছিল কোটা, ভাইয়া করল ভাইভা’, ‘কোটা গেছে যেই পথে, ভাইভা যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে ভাইভা নম্বর বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানান।

পুরকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজওয়াদ আখলাক তানভীর বলেন, ‘আমরা ভাইভার বিরুদ্ধে নই, তবে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়িয়ে লিখিত পরীক্ষার মেধাক্রম পরিবর্তনের সুযোগ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রক্সি বা জালিয়াতি বন্ধে প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান, ভাইভা নম্বর বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনা করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে নিয়োগের প্রধান ভিত্তি করা হোক।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলেজে

উল্লেখ্য, সম্প্রতি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর একটি প্রস্তাব সামনে আসে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে ১১-১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ১৩-২০তম গ্রেডের ক্ষেত্রেও মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত এই পরিবর্তনকে কেন্দ্র করে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এরই প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে সাফল্য, বাং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা বোর্ডকে দলীয়করণের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: সারজি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপের সেমিফাইনালে কোন দলের ম্যাচ কবে, কখন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনিকো হাসপাতালে দুই পদে নিয়োগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9