জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ PM
জাবিপ্রবি ও ছাত্রদলের লোগো

জাবিপ্রবি ও ছাত্রদলের লোগো © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং ক্রীড়ামুখী সংস্কৃতি বিকাশের লক্ষ্যে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5K ম্যারাথন রান’ আয়োজনের উদ্যোগ নিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতার আবেদন জানিয়ে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

জাবিপ্রবি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং একটি মাদক মুক্ত ও সুস্থ ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তুলতেই এই ব্যতিক্রমধর্মী ম্যারাথনের আয়োজন পরিকল্পনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ও পরিবেশের প্রতি পূর্ণ সম্মান রেখে প্রশাসনের নির্দেশনা অনুসারেই অনুষ্ঠানটি পরিচালিত হবে বলে আয়োজক কমিটি অঙ্গীকার ব্যক্ত করেছে।

স্মারকলিপিতে ম্যারাথন দৌড়ের নানাবিধ ইতিবাচক দিকের কথা উল্লেখ করে বলা হয়, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া অবসরের সঠিক ব্যবহারের মাধ্যমে তরুণদের মাদক ও ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সার্বিক সহযোগিতা মেলা সাপেক্ষেই দ্রুত এই ৫ কিলোমিটার ম্যারাথন রান অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাবিপ্রবি ছাত্রদল নেতৃবৃন্দ।

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬