বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ হাবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ AM
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ হাবিপ্রবির কর্মকর্তার বিরুদ্ধে

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ হাবিপ্রবির কর্মকর্তার বিরুদ্ধে © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক উত্তম কুমার রায়ের বিরুদ্ধে প্রথম বিয়ের তথ্য গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং পরে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীর দাবি, পরিচয়ের এক পর্যায়ে কালী মন্দিরে তাদের বিয়েও হয়। তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন উত্তম কুমার।

গতকাল রবিবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসানের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

ভুক্তভোগী ওই নারী দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা। তার পরিচয় গোপন রাখতে প্রতিবেদনে ‘সরলা রাণী’ ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

লিখিত অভিযোগে ওই নারী দাবি করেন, হাবিপ্রবিতে কর্মরত উত্তম কুমার রায়ের সঙ্গে ২০২৩ সাল থেকে তার পরিচয়। পরিচয়ের পর থেকেই বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে উত্তম কুমার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান বলে অভিযোগ তার।

ভুক্তভোগীর দাবি, পরিচয়ের এক পর্যায়ে কালী মন্দিরে উত্তম কুমার তাকে বিয়ে করেন। তবে তার প্রথম বিয়ের বিষয়টি আগে জানানো হয়নি বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। বিভিন্ন সময়ে মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন ওই নারী।

ভুক্তভোগীর ভাষ্য, গত ২৫ আগস্ট দুজন দিনাজপুরের রামসাগরে ঘুরতে গেলে কয়েকজন যুবক তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। ঘটনার পর থেকেই উত্তম কুমার তাকে এড়িয়ে চলছেন বলে দাবি তার।

মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে উত্তম কুমারের দাবি, তার মোবাইল ফোনটি ওই নারীর সঙ্গে রামসাগরে ঘুরতে গিয়ে হারায়নি।

এসব অভিযোগ অস্বীকার করে উত্তম কুমার বলেন, মেয়েটির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। তার ব্যক্তিগত জীবনে নানা সমস্যা থাকায় আমরা কয়েকজন তাকে পড়ালেখার বিষয়ে সহযোগিতা করে আসছিলাম। একপর্যায়ে তাকে সহযোগিতা করার সিদ্ধান্ত থেকে সরে আসায় তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। আমার চাকরি খেয়ে ফেলবে এবং বাসায় গিয়ে ঝামেলা করবে বলেও হুমকি দেন। শুধু তাই নয়, আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করারও হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে বিষয়টি আমি আমার সহকর্মীদের অবহিত করলে তারা আমাকে থানায় জিডি করার পরামর্শ দেন। তাদের পরামর্শে গত ২৮ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়-এ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পাস করা বিষয়েই ইমপ্রুভমেন্টে ফেল দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের মাঝে আমেরিকান সেনা সচিবের পদত্যাগ, নেপথ্যে কি …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬