জাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২৬ আগস্ট ২০২৬, ০৩:৩৬ PM
জাবিপ্রবিতে-ঈদে-মিলাদুন্নবী-(সা.)-উপলক্ষে-মিলাদ-মাহফিল-অনুষ্ঠিত

জাবিপ্রবিতে-ঈদে-মিলাদুন্নবী-(সা.)-উপলক্ষে-মিলাদ-মাহফিল-অনুষ্ঠিত © টিডিসি ফটো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) জোহরের নামাজের পর হল প্রাঙ্গণে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. সাদীকুর রহমান, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মুহাম্মদ ফরহাদ  আলী, সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার, হাউজ টিউটর ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আতিকুর রহমান এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক তোজাম হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মুহাম্মদ কামরুল আলী। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, ধৈর্য ও মানুষের প্রতি ভালোবাসা থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকের জীবন পরিচালনা করা উচিত। শিক্ষার্থীদের ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করলেই হবে না; মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করতে হবে। তাঁর দেখানো পথে চললে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব।

পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কল্যাণ, সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মো. ইসমাইল। দোয়া শেষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬