মাভাবিপ্রবি ক্যাম্পাসের পুকুরে ডুবে তরুণের মৃত্যু

২১ আগস্ট ২০২৬, ০৩:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে অবস্থিত রানী পুকুর ঘাটে গোসল করতে নেমে মো. হাসিব (১৯) নামে এক বহিরাগত তরুণ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) আনুমানিক বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব স্থানীয় বাসিন্দা মো. তারা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ আনুমানিক বেলা ১১টার দিকে ১৬–১৮ জন বহিরাগত তরুণ ফুটবল খেলা শেষে ফুটবলসহ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তারা রানী পুকুর ঘাটে গোসল করতে নামেন। গোসলের সময় সবাই একসঙ্গে পানিতে ডুব দিয়ে উঠে এলেও হাসিব আর ভেসে ওঠেননি।

এ ঘটনায় তার বন্ধুদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়। খবর পেয়ে ক্যাম্পাসসংলগ্ন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন।

পরে হাসিবের দেহ উদ্ধার করে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মনির মোর্শেদ জানান, ‘নিরাপত্তায় দায়িত্বরত এক কর্মকর্তা আমাকে ফোনে জানানোর পরে আমি ঘটনাস্থলে যাই। পরে ফায়ার সার্ভিস ও সদর থানার ওসিকে বিষয়টা জানাই। এমতাবস্থায় তার বন্ধুরা ছেলেটাকে পানির নিচে থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে মেডিক্যাল থেকে আনুমানিক দুপুর ১ টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।’

সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬