চীনের বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের পতাকা ওড়ানোর স্বপ্ন

২০ আগস্ট ২০২৬, ০৭:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৭:৫৪ PM
ফর্মুলা স্টুডেন্ট রেসিং দল ব্লিটজার চুয়েট

ফর্মুলা স্টুডেন্ট রেসিং দল ব্লিটজার চুয়েট © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফর্মুলা স্টুডেন্ট রেসিং দল ব্লিটজার চুয়েট আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। 

জানা গেছে, ২০২৭ সালে চীনে অনুষ্ঠিতব্য ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দলটি একটি রেসিং কারের নকশা, নির্মাণ ও পরীক্ষার কাজ চলাচ্ছে। গাড়ির নকশা, বায়ুগতিবিদ্যা, শক্তি সঞ্চালন ব্যবস্থা, সাসপেনশন, বৈদ্যুতিক ব্যবস্থা ও উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দলের সদস্যরা কাজ করছেন।

দলের সদস্য আসহাব সিফাত বলেন, ফর্মুলা স্টুডেন্ট শুধু একটি রেসিং প্রতিযোগিতা নয়; বরং শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে দক্ষতা অর্জনের একটি বড় সুযোগ। তিনি বলেন, সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও দলের সদস্যরা নিরলসভাবে গাড়ির নকশা ও নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে আন্তর্জাতিক ফর্মুলা স্টুডেন্ট অঙ্গনে প্রতিনিধিত্ব করার প্রত্যয় নিয়েই তারা এগিয়ে যাচ্ছেন।

দলের আরেক সদস্য আহনাফ তাজওয়ার ওহী বলেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহায়তার ঘাটতিই বর্তমানে দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রযুক্তিপ্রেমী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে ফর্মুলা স্টুডেন্টের মতো বড় প্ল্যাটফর্মে আরও শক্তিশালীভাবে অংশগ্রহণ করা সম্ভব হবে।

ট্যাগ: চুয়েট
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যার আসামির পরিচয় জানাল পুলিশ
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১০ অক্টোবর ২০২৬