কুকুর বেড়ে যাওয়ায় কর্মসূচি ঘোষণা হাবিপ্রবি প্রশাসনের

১৯ জুলাই ২০২৬, ১০:৩৬ PM
কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচি হাতে নিলো হাবিপ্রবি প্রশাসন

কুকুর ভ্যাকসিনেশন কর্মসূচি হাতে নিলো হাবিপ্রবি প্রশাসন © সংগৃহীত ও সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এর প্রেক্ষিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সহায়তায় কুকুরের ভ্যাকসিনেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সকল কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে। 

এছাড়াও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে ধাপে ধাপে ক্যাস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কথাও জানানো হয়েছে। পুরো প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কুকুর ব্যবস্থাপনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাস এলাকার কুকুরগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যদি আইনি কোনো জটিলতা না থাকে, তাহলে প্রয়োজনে তাদের ক্যাস্ট্রেশন করা হতে পারে। 

কুকুর অন্যত্র সরিয়ে নেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংগঠনগুলোর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে MOU করা হবে, যদি আইন অনুযায়ী এরকম ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে তবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬