পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

১৯ জুলাই ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৪:২৮ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চালু হতে যাচ্ছে নতুন ‘ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্স’। বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ডে অনুমোদিত এ অনুষদের অধীনে প্রাথমিকভাবে ফিজিওথেরাপি, নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ও ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসির অনুমোদন সাপেক্ষে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: নারী শিক্ষার্থী হেনস্থার বিচারসহ দুই দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

সংশ্লিষ্টদের মতে, পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ অনুষদ। এতে দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন।

বর্তমানে পবিপ্রবিতে কৃষি, মৎস্যবিজ্ঞান, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এবং সমুদ্রবিজ্ঞান—এই ১০টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন হেলথ সায়েন্স অনুষদ যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ে অনুষদের সংখ্যা বেড়ে ১১টিতে উন্নীত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এটি দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশ্বকাপে বিব্রতকর রেকর্ড আর্জেন্টিনার
  • ২০ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামে দর্শক আটক
  • ২০ জুলাই ২০২৬
মেসির ওপর আস্থা ট্রাম্পের, ফাইনালে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখ…
  • ২০ জুলাই ২০২৬
ইতিহাসের প্রথম হাফ-টাইম শো: ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএ…
  • ২০ জুলাই ২০২৬
পেলে–বারগোমির পরে ইয়ামাল
  • ২০ জুলাই ২০২৬
গোলশূন্য বিরতিতে স্পেন–আর্জেন্টিনা
  • ২০ জুলাই ২০২৬