পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যকে ইউট্যাবের শুভেচ্ছা

০৯ জুন ২০২৬, ০১:০৩ PM , আপডেট: ০৯ জুন ২০২৬, ০১:০৪ PM
পবিপ্রবির উপাচার্যকে ইউট্যাবের শুভেচ্ছা

পবিপ্রবির উপাচার্যকে ইউট্যাবের শুভেচ্ছা © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিবৃতি দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট।

মঙ্গলবার (৯ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইউট্যাব, পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় পবিপ্রবি পরিবার গর্বিত ও আনন্দিত।

বার্তায় ইউট্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ‘তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে। একই সঙ্গে জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধের বিকাশে পবিপ্রবি আরও সমৃদ্ধ হবে।’

আরও পড়ুন : এবার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন আরবির অধ্যাপক

বিবৃতিতে আরও বলা হয়, ‘একজন যোগ্য ও দক্ষ শিক্ষাবিদকে পবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন নেতৃবৃন্দ।’

ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।



আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬