শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস চালু করল পবিপ্রবি

১৪ জুলাই ২০২৬, ১০:২০ PM
পবিপ্রবির বাস

পবিপ্রবির বাস © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীদের বাস ভাড়া সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছে। ফলে এখন থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী এবং বরিশাল যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের বাস ভাড়া প্রদান করতে হবে না। মঙ্গলবার (১৪ জুলাই) পরিবহন কর্মকর্তা মো. আব্দুর রহিমের স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে পটুয়াখালী ও বরিশাল যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হতো। শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এ ভাড়া মওকুফের দাবি জানালেও বিগত কোনো প্রশাসনই এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। গত জুনে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেন। 

এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় স্বপ্রণোদিত হয় শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেয়। পরিবহন শাখার তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ অপচয় হ্রাস এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে সাশ্রয় হওয়া অর্থ দিয়ে শিক্ষার্থীদের বাসের ব্যয় সমন্বয় করা হয়েছে।

বাস সেবাকে সুশৃঙ্খল রাখতে জারিকৃত অফিস আদেশে কিছু নির্দিষ্ট শর্ত ও নীতিমালাও যুক্ত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যমান পরিবহন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে পূর্বে নির্ধারিত রুট ও সময়সূচির অতিরিক্ত কোনো যানবাহন সরবরাহ করা সম্ভব হবে না। নিয়ম শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বরাদ্দকৃত নিজ নিজ নির্ধারিত বাসেই যাতায়াত সম্পন্ন করতে হবে। 

এ ছাড়া এই নিয়মিত বাস ভাড়া মওকুফের সুবিধাটি শুধুমাত্র সাধারণ যাতায়াতের জন্যই প্রযোজ্য হবে; শিক্ষা সফর (স্টাডি ট্যুর), মাঠ পরিদর্শনের মতো অন্যান্য বিশেষ বা প্রাতিষ্ঠানিক বহিরাঙ্গন কার্যক্রমের ক্ষেত্রে এই আদেশটি কার্যকর বলে বিবেচিত হবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের কাছে শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কীভাবে তাদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যায় এবং আরও বেশি সুযোগ-সুবিধা প্রদান করা যায় সে বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট। আমরা শিক্ষার্থীদের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই, যেখানে তাদের শিক্ষাজীবন সহজ ও নির্ঝঞ্ঝাট হবে এবং তারা পড়ালেখা ও গবেষণা কার্যে পরিপূর্ণভাবে মনোযোগী হতে পারবে। 

তিনি আরো বলেন, এরই অংশ হিসেবে আবাসন সুবিধা বৃদ্ধি, পরিবহন ফী মওকুফসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টায় শিগগির আমরা বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধগুলো কাটিয়ে উঠে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতে সক্ষম হব।

ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950