নারী শিক্ষার্থী হেনস্থার বিচারসহ দুই দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

১৯ জুলাই ২০২৬, ০২:৫৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৩:০১ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের নারী শিক্ষার্থী হেনস্থা এবং অপতথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক ফোরাম’ নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনিক ভবনের সামনেই এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এই সময় তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘সাইবার বুলিং বন্ধ করো’, ‘Stand with Kona’, ‘নারী শিক্ষার্থী হেনন্থা প্রশাসন কি করে’, ‘সাংবাদিক ফোরাম নিষিদ্ধ চাই’, ‘WE WANT JUSTICE’।

এসময় শিক্ষার্থীরা দুইটি দাবি নিয়ে আন্দোলন করেন। শিক্ষার্থীদের দাবি সাংবাদিক ফোরামের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং নারী শিক্ষার্থী হেনন্থার ঘটনার সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে।

নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী রাফেল আফ্রাদ বলেন, আমাদের বিভাগে ক্যাম্পাসে বাইরে থেকে আসা কিছু ছেলে শিক্ষার্থী গোপনে ভিডিও ধারণকে কেন্দ্র করে একটি ঘটনার সৃষ্টি হয়। আমরা চেয়েছিলাম তারা যেন তাদের ভুল বুঝতে পারে। কিন্তু সেই সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সদস্য সেখানে উপস্থিত হয়ে তাদের ভিডিও ধারণ শুরু করে, তখন ছেলেগুলো সেই সাংবাদিকের পায়ে ধরে এবং আমরা এই ভিডিওগুলো প্রচারে নিষেধ করি। কিন্তু এর পরেও তারা এই ভিডিও কাটপিস করে ভিউ ব্যবসার জন্য ভুলভাবে উপস্থাপন করে তাদের পেজ থেকে প্রচার করে। যার ফলে এলাকাবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কারণে আমরা এই হলুদ সাংবাদিকের কার্যক্রম নিষিদ্ধ চাই।

নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী শাহরিয়ার জামান লেলিন বলেন, সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা ভুয়া তথ্য ছড়ানো এবং উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে বিভেদ তৈরি করেছে সাংবাদিক ফোরাম। এই হলুদ সংগঠনের আমরা কার্যক্রম নিষিদ্ধ চাই এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেনন্থাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক উপযুক্ত শাস্তি চাই।

শিক্ষার্থীদের এই আন্দোলনে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে আলোচনায় বসেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬