শাবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের রি-ইউনিয়ন জানুয়ারিতে

১৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত রি-ইউনিয়ন আগামী বছরের ১৪ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাস্ট (এএবিএ সাস্ট)-এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত এএবিএ সাস্টের নির্বাহী কমিটির (ইসি) সভায় রি-ইউনিয়নের তারিখ চূড়ান্ত করা হয়। এর আগে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে আগামী ২০২৭ সালের ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি রি-ইউনিয়ন আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এএবিএ সাস্টের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল ফেরদৌস চৌধুরী এবং সাধারণ সম্পাদক এরশাদুল হক এক যৌথ বিবৃতিতে জানান, তিন দিনের আয়োজনের প্রথম দিনে বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। পরবর্তী দুই দিনে থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বিভিন্ন খেলাধুলা এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

আরও পড়ুন : সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি

তারা আরও বলেন, এই রি-ইউনিয়নের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি সমন্বিত ডাটাবেস তৈরি করা হবে। পাশাপাশি দুই প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে তাদের স্মৃতিময় দিনগুলো আবারও স্মরণ করার সুযোগ পাবেন।

বিবৃতিতে বিভাগের প্রথম ব্যাচ থেকে সর্বশেষ ব্যাচ পর্যন্ত সব প্রাক্তন শিক্ষার্থীকে রি-ইউনিয়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নির্বাহী কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাহিয়ান খান, যুগ্ম সম্পাদক রতন অধিকারী রাতুল, যুগ্ম সম্পাদক মো. আজিজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাহেরু হেলাল, ক্রীড়া সম্পাদক সোহরাব রানা এবং কার্যনির্বাহী সদস্য একিউএম আব্দুল্লাহ আল মনসুর।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9