ফুটবল খেলা দেখা নিয়ে শাবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত এক

০৮ জুলাই ২০২৬, ১০:১৩ PM
ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফুটবল বিশ্বকাপ খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আশরাফুল নামের এক কর্মী আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় আর্জেন্টিনা বনাম মিশরের খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আর্জেন্টিনা বনাম মিশরের খেলা চলাকালীন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক তারেক রহমানের সঙ্গে সহ অর্থ সম্পাদক কাফি কাওসারের বন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের (২০২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিসের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে যায়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় আবারও উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় নাফিসের বন্ধু ছাত্রদলের সহ অর্থ সম্পাদক কাফি কাওসার ও তার বন্ধুরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় ছাত্রদলকর্মী আশরাফুল মাথায় আঘাত পান। পরে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত ছাত্রদলকর্মী আশরাফুল বলেন,খেলার আয়োজক হিসেবে আমাদের বন্ধু তারেক ছিল। নাফিস নামের একটি ছেলে পর্দার সামনে বারবার চলে আসছিল। তারেক তাকে সামনে আসতে নিষেধ করে। তখন কথা-কাটাকাটি হয়। পরে গেটে যাওয়ার পর তারেক নাফিসের কাছে বিষয়টি বোঝাচ্ছিল। পরে কাফি (ছাত্রদলের সহ অর্থ সম্পাদক) মদ্যপান অবস্থায় তারেকের ওপর উত্তপ্ত হয়।

তিনি আরও বলেন, আমরা গোলাপ রেস্টুরেন্টের সামনে চিল্লাপাল্লা শুনে এগিয়ে যাই। সেখানে তারেক আমাকে জানায়, জুনিয়র কাফি তাকে মারতে চায়। পরে আমরা এগিয়ে গেলে আমাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সামনে ফেলে দেয় এবং কিলঘুসি মারে। সেখান থেকে আহত অবস্থায় বন্ধুরা আমাকে হাসপাতালে নেয়।

এ বিষয়ে জানতে চেয়ে ছাত্রদলের সহ অর্থ সম্পাদক কাফি কাওসারকে কল দিলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, ছাত্রদলের নিজেদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। আর বিষয়টি যেহেতু ছাত্রদলের অভ্যন্তরীণ, তাই তাদের নেতাকর্মীদের মাধ্যমে মীমাংসা করা হয়েছে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬