শাবিপ্রবিতে ৫ দিনব্যাপী সামাজিক গবেষণা দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু

১৭ জুন ২০২৬, ০৯:০৮ PM
সমাজকর্ম বিভাগের কনফারেন্স রুমে কর্সূচির উদ্বোধন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন

সমাজকর্ম বিভাগের কনফারেন্স রুমে কর্সূচির উদ্বোধন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের সামাজিক গবেষণা দক্ষতা উন্নয়নে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও ইউজিসির অর্থায়নে পরিচালিত এ কর্মসূচিতে গবেষণার বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার (১৭ জুন) সমাজকর্ম বিভাগের কনফারেন্স রুমে কর্সূচির উদ্বোধন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন। 

বিশ্বব্যাংক ও ইউজিসি অর্থায়নে পরিচালিত হিট উপপ্রকল্পের (১৩৪০৩) অধীন প্রশিক্ষণ কর্মসূচিটি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও উপপ্রকল্পের ম্যানেজার ড. ফয়সল আহমদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই উপপ্রকল্পের সহকারী ব্যবস্থাপক হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সদস্য লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
 
প্রকল্পের গবেষকরা জানান, ৫ দিনব্যাপী এই সেমিনারে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সামাজিক গবেষণার মৌলিক বিষয়সমূহ, বিশেষ করে কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ গবেষণা মেথড, তথ্য-উপাত্ত সংগ্রহ, ডাটা অ্যানালাইসিস এবং বাস্তবমুখী কৌশল শেখানো হবে। এর লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাস্তব ক্ষেত্রে গবেষণার উপযোগী করে গড়ে তোলা।

এ ছাড়া প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিখ্যাত জার্নালে তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে সক্ষম হবেন বলে মনে করছেন শিক্ষকরা।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9