হাবিপ্রবিতে নতুন তিন রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগ

০৪ জুলাই ২০২৬, ১১:৪৯ AM
রিজেন্ট বোর্ডের নতুন তিন সদস্য

রিজেন্ট বোর্ডের নতুন তিন সদস্য © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে নতুন তিনজন সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আগামী তিন বছরের জন্য রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১৮ (১) (চ) এবং ১৮ (৪) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে তিনজন সদস্যকে  ৩ (তিন) বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

নতুন সদস্যরা হলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্ম…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৭ জেলায় নতুন করে প্রাথমিকে নিয়োগপত্র পেলেন ১৩৬ শিক্ষক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬