র‍্যাগিংয়ের ঘটনায় হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ

০২ জুলাই ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:০০ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি র‍্যাগিংয়ের ঘটনায় ২৫ ও ২৬ ব্যাচের ৭২ জন শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। 

জানা যায়, গত কয়েকদিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, কর্ণাই, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে র‍্যাগিংয়ের খবর পেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। 

এ সময় র‍্যাগিংয়ের প্রাথমিক প্রমাণ পাওয়ায় প্রতিটি ঘটনায় উপস্থিত ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীকে শোকজ করে প্রশাসন। শোকজে ৭ কর্মদিবসের মধ্যে তাদেরকে ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণ দর্শাতে বলা হয়। 

শোকজের নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে শিক্ষার্থী রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, র‍্যাগিংয়ের অভিযোগে প্রায় সত্তরজনের অধিক শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। এখনও শোকজের জবাব পাইনি। অভিযুক্তদের থেকে সন্তোষজনক জবাব না পেলে প্রশাসন এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9