হাবিপ্রবির তিন হলে মাসে ৪ লাখ টাকার সিগারেট বিক্রি; ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

৩০ জুন ২০২৬, ০৬:৩০ PM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৬:৩০ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিগারেটের ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিগারেটের ছবি © টিডিসি সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিনটি ছাত্রাবাসের ক্যান্টিনে প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার সিগারেট বিক্রি হচ্ছে। বিভিন্ন হলের ক্যান্টিনে সরেজমিনে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে। বিষয়টি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রাবাসের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের রনি ক্যান্টিনে প্রতিদিন প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকার সিগারেট বিক্রি হয়। সে হিসাবে মাসিক বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় লাখ টাকা।

এদিকে বিজয়-২৪ হলের জহিরুল ক্যান্টিনেও প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকার সিগারেট বিক্রি হয়। ক্যান্টিন পরিচালনাকারী জহিরুল জানান, মাস শেষে সিগারেট বিক্রির পরিমাণ এক লাখ টাকারও বেশি হয়।

অন্যদিকে তুলনামূলক ছোট শহীদ আবরার ফাহাদ হলের জনি ক্যান্টিনে প্রতিদিন ৩ হাজার টাকার বেশি সিগারেট বিক্রি হয়। এতে মাসিক বিক্রির পরিমাণ প্রায় এক লাখ টাকার কাছাকাছি পৌঁছায়। তবে শহীদ নুর হোসেন হলে ক্যান্টিন না থাকায় সেখানে সিগারেট বিক্রি হয় না।

এছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাঁশেরহাট বাজারের বিভিন্ন দোকান ও টংঘর মিলিয়ে প্রতি মাসে অন্তত ১০ লাখ টাকার সিগারেট বিক্রি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে বিপুল পরিমাণ সিগারেট বিক্রির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং পরবর্তী সংশোধনী অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। পাশাপাশি পাবলিক স্থানে ধূমপান করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি এবং ভ্যাপ বা ই-সিগারেট বিক্রিও আইনত দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান বলেন, বিষয়টি সত্যিই উদ্বেগজনক। আমরা সব সময় শিক্ষার্থীদের ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত করি। ধূমপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ক্যাম্পাসের অভ্যন্তরে সিগারেট বিক্রি বন্ধের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং ভেতরে সিগারেট বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9