প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নোবিপ্রবির ৪ শিক্ষার্থী

১৮ জুলাই ২০১৯, ০৬:৫৩ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) চারটি অনুষদের চারজন শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯। ২০১৮ সালের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় কমিটি। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্নাতকোত্তর শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় এ পদক দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের মো. মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদের এগ্রিকালচার বিভাগের সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের আবু সাঈদ জাবেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা সুলতানা।

আগামী ২৫ জুলাই নোবিপ্রবির এই চারজনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ শিক্ষার্থীকে এ পদক দেয়া হবে।

প্রসঙ্গত ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান শুরু করে। সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে এ পদকের জন্য মনোনীত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়।

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬