রুয়েটের উপাচার্যের সঙ্গে বিএইউইটির উপাচার্যের সাক্ষাৎ

১৬ জুন ২০২৬, ০৫:১২ PM
বিএইউইটির উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক

বিএইউইটির উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক © টিডিসি

‎‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিএইউইটি) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে পৌঁছালে বিএইউইটির উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। পরে তারা উভয় বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
‎
এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদসহ বিএইউইটির ডেপুটি ডিরেক্টর এইচ আর মো. আবুল কাশেম যুবায়ের।

শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে আসছে বড় পরিবর্তন, যে সুবিধা হারাচ্ছেন ব্যবহারকারীরা
  • ২১ অক্টোবর ২০২৬
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬