৫ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট পেল ‎রুয়েট

১৪ জুন ২০২৬, ১০:২৬ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) © টিডিসি সম্পাদিত

‎২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পেয়েছে ৯৬ কোটি ৩৩ লাখ টাকার বরাদ্দ। যা দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন। নতুন অর্থবছরের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

‎অনুমোদিত বাজেটের মধ্যে পরিচালন (রাজস্ব) খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা।

‎ইউজিসির তথ্য অনুযায়ী, দেশের পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৮০ কোটি ৪৭ লাখ টাকা। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পেয়েছে ১২৭ কোটি ৪৫ লাখ টাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১১০ কোটি ৪০ লাখ টাকা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৯৭ কোটি ৬ লাখ টাকা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পেয়েছে ৯৬ কোটি ৩৩ লাখ টাকা।

‎এদিকে, রুয়েটে দীর্ঘদিন ধরেই বাজেট সংকটের কারণে বিভিন্ন খাতে জনবল সংকট রয়েছে। বিশেষ করে নিরাপত্তা ও পরিবহন খাতসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে পর্যাপ্ত জনবল না থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎নতুন অর্থবছরের বাজেটে তুলনামূলক স্বল্প বরাদ্দ পাওয়ায় রুয়েটের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত চাহিদা এবং প্রশাসনিক কার্যক্রমের চাপ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেশি বরাদ্দ প্রয়োজন ছিল।

‎শিক্ষার্থীরা আশা করছেন, রুয়েটের সার্বিক উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা ছুটি থেকে ফেরেননি যবিপ্রবির ২৩ শিক্ষক, বকেয়া ৩ কোটি …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বড় জয় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সেলস এক্সপার্ট নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সৃজিত-মিথিলার কি ডিভোর্স হয়েছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9