‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক

১৮ মে ২০২৬, ০১:৫৪ AM
চুরির সময় এক ব্যক্তি হাতেনাতে আটক

চুরির সময় এক ব্যক্তি হাতেনাতে আটক © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন সীমানাপ্রাচীরের তারকাটা চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা। রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পার্শ্ববর্তী ও ফাউন্ড্রি শপ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎আটক ব্যক্তি রাজশাহী নগরের বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান (হাবিব)। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, নির্মাণাধীন সীমানাপ্রাচীরের কাজে ব্যবহারের জন্য ফাউন্ড্রি শপের সামনে কয়েক রিম কাটা তার রাখা ছিল। এর মধ্যে শনিবার একটি রিম চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়।

এদিন দুপুরে অভিযুক্ত ব্যক্তি তারকাটা সংলগ্ন এলাকায় প্রবেশ করলে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম, আনসারের পিসি শাহীন আলম, এপিসি মিনহাজসহ অন্যান্য আনসার সদস্য উপস্থিত ছিলেন।

‎অধিকতর জিজ্ঞাসাবাদে আটক হাবিব আগের দিনের চুরির ঘটনাও স্বীকার করেন বলে জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে পাঁচটি মামলা রয়েছে বলেও তিনি স্বীকারোক্তি দেন। এসব মামলার মধ্যে তিনটি হেরোয়িন এবং দুটি ইয়াবা সংক্রান্ত বলে জানা গেছে।

‎রুয়েটের নিরাপত্তা শাখার প্রধান আবুল হাশেম বলেন, আজ সকালে চুরির একটি অভিযোগ সম্পর্কে অবগত হই। এরই প্রেক্ষিতে আমাদের আনসার টিমকে সতর্ক অবস্থায় প্রস্তুত রাখা হয়। আটককৃত ব্যক্তি পুনরায় চুরি করতে আসলে আনসার সদস্যরা তাকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

‎রুয়েট প্রশাসনের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে বিকেল ৪টার দিকে মতিহার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের নেতৃত্বে ছিলেন মতিহার থানার সাব-ইন্সপেক্টর কিবরিয়া।

‎মতিহার থানার সাব-ইন্সপেক্টর কিবরিয়া বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ব্যক্তির নামে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি। তাকে থানায় নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9