‎আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট

১৭ মে ২০২৬, ১২:০৪ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল ‘রুয়েট অগডাম’

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল ‘রুয়েট অগডাম’ © সংগৃহীত

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল ‘রুয়েট অগডাম’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এই প্রতিযোগিতা আয়োজন করে। এই প্রতিযোগিতায় রুয়েট দল মোট ৬টি সমস্যার সফল সমাধান করে শীর্ষস্থান দখল করে নেয়।
‎
‎শনিবার (১৬ মে) মোট ৮৬টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় এই প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইইউপিসি) অনুষ্ঠিত হয়।
‎
‎চ্যাম্পিয়ন দলে ছিলেন রুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস আহমেদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান হোসাইন উৎসব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিমুর রহমান। প্রতিযোগিতাজুড়ে দলটি ধারাবাহিকভাবে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে।
‎
‎বিজয়ী দলের সদস্যরা বলেন, ‘প্রতিযোগিতায় কর্তৃপক্ষ অনেক আন্তরিক ছিল। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুব আনন্দিত। এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে। আমরা চাই এ প্রতিযোগিতার ধারাবাহিকতা প্রতিবছর অব্যাহত থাকুক।’
‎
‎প্রতিযোগিতার সমস্যাগুলো প্রস্তুত করে ‘সহজ কোডিং’। অংশগ্রহণকারীদের মতে, সমস্যাগুলোর মান, বৈচিত্র্য ও কঠিনতার বণ্টন ছিল ভারসাম্যপূর্ণ ও উপভোগ্য। অধিকাংশ সমস্যাই ছিল অ্যাডহক, ইনটুইশন ও গণিতভিত্তিক, যা প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬