একযুগ পর ডিসেম্বরে শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন

১৭ জুলাই ২০১৯, ০১:১৯ AM
শাবিপ্রবি ক্যাম্পাস

শাবিপ্রবি ক্যাম্পাস © ফাইল ফটো

দীর্ঘ একযুগ প্রতীক্ষার পর ঘোষিত হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের তারিখ। চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তৃতীয় সমাবর্তন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, চলতি বছরের আগামী মাস (আগস্ট) থেকে শুরু হবে সমাবর্তনের রেজিস্ট্রেশনের কার্যক্রম। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তৃতীয় সমাবর্তন।

জানা যায়, (২০০১-০২) সেশন থেকে (২০১০-১১) সেশন পর্যন্ত পাশ করা শিক্ষার্থীরা সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তাছাড়া অন্যান্য শিক্ষার্থীদের জন্য আগামী বছরে অন্য একটি সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ মে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর মাত্র দুইবার সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৮ সালের ২৯শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমান। এর ঠিক নয় বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন আয়োজন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

১৯৯১-৯২ শিক্ষাবর্ষ থেকে ২০০০-০১ শিক্ষাবর্ষ পর্যন্ত দুইবারে সর্বমোট ১০টি ব্যাচের শিক্ষার্থীরা সমাবর্তন পেয়েছেন। এরপর ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ পর্যন্ত মোট ১৪টি ব্যাচের শিক্ষার্থীরা সম্মান সম্পন্ন করেছেন, তারা এখনো সমাবর্তন পায়নি।

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬