পবিপ্রবি বিশ্ববিদ্যালয় দিবসে বিতর্ক প্রতিযোগিতা

১১ জুলাই ২০১৯, ০৯:৪৪ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্কের বিষয় ছিল ‘১৯ বছরে পবিপ্রবি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে’ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে প্রাথমিক বাছাইয়ে পক্ষ ও বিপক্ষ দল নির্বাচন করা হয়।

ডিবেটিং সোসাইটির সভাপতি রেজওয়ান হিমেলের সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক মো. জাহিদ হাসান, সহকারী অধ্যাপক নওরোজ জাহান লিপি, সহকারী অধ্যাপক শাহীন হোসেন এবং সিএসই অনুষদের সহকারী অধ্যাপক মো. নাঈমুর রহমান।

বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে ১৯ বছরে পথ চলায় বিশ্ববিদ্যালয়ের নানা ইতিবাচক ও নেতিবাচক দিক গুলো উঠে আসে। সভাপতি ও বিচারক মন্ডলীদের সিদ্ধান্তক্রমে প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় দুই দলকেই জয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের মাঝে বিচারকমন্ডলীরা সনদপত্র ও পুরষ্কার তুলে দেন।

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬