শাবিপ্রবিতে স্টুডেন্টস ভিউ ফর কোয়ালিটি অ্যাডুকেশন শীর্ষক কর্মশালা

০৭ জুলাই ২০১৯, ০৯:২৮ PM

© টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে স্টুডেন্টস ভিউ ফর কোয়ালিটি অ্যাডুকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের থেকে মতামত নেওয়া হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ওশেনোগ্রাফি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ভবিষ্যত জীবনে নিজেদের সফল মানুষ হিসেবে দেখতে চাইলে তোমাদের পরিশ্রম করতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে অধ্যয়ন ও অধ্যবসায় হচ্ছে সফলতার মূলমন্ত্র। মাত্র চারটি বছর পরিশ্রম ও কষ্ট করে ভালো অবস্থানে চলে যেতে পারলে পরবর্তীতে পুরো জীবনই আরামে কাটানো যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু করছে শুধু শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ সুবিধা শুধু তোমাদের কল্যাণের জন্য। ভবিষ্যতে আবাসন থেকে শুরু করে সকলক্ষেত্রে আরও সুবিধা বাড়ানো হবে। এসব কিছুর পেছনে আমাদের একটাই লক্ষ্য-তোমরা যাতে ভালো মানুষ হও, ভালো করতে পার এবং ভবিষ্যত জীবন তোমাদের সুন্দর হয়। তবে মনে রাখতে, যারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে তাদের ব্যাপারে কোনো ছাড় নেই। তাই তোমরা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি মেনে চলার ব্যাপারে শতভাগ যত্নবান হবে। র‌্যাগিং, মাদক, জঙ্গিবাদ, যৌনহয়রানি, কোর্স ড্রপ ইত্যাদি থেকে তোমাদের দূরে থাকতে হবে। পরে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন উপাচার্য।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম। এছাড়া কর্মশালায় কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬
কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ থেকে নতুন সময়সূচিতে খোলা থাকবে রাজধানীর শপিংমল
  • ২৩ অক্টোবর ২০২৬
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
সাজেকে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের নিন্দা ছা…
  • ২৩ অক্টোবর ২০২৬