রমজানের আবহে ভিন্ন রূপে আইইউটি ক্যাম্পাস

০৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ PM
রমজান উপলক্ষে ক্যাম্পাসজুড়ে আলেকসজ্জা

রমজান উপলক্ষে ক্যাম্পাসজুড়ে আলেকসজ্জা © টিডিসি

পবিত্র রমজান মাসকে ঘিরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। ইবাদত, সহমর্মিতা ও মিলনমেলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে ইফতার ও সেহরির, পাশাপাশি রয়েছে মানবিক উদ্যোগ।

রমজান মাসে আইইউটির আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা নিজ নিজ হলে একসঙ্গে ইফতার করেন, আর অনাবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া থেকে ইফতার গ্রহণ করেন। প্রতিদিনের ইফতারে থাকে বিভিন্ন খাবারের সমন্বয়ে সমৃদ্ধ মেনু, যেখানে খেজুর, ফল, পানীয়, মিষ্টান্নসহ নানা আইটেম রাখা হয়েছে। ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ সপ্তাহজুড়ে নির্ধারিত মেনু অনুসারে খাবারের ব্যবস্থা করছে, যাতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ইফতার করতে পারে।

রমজান উপলক্ষে ক্যাম্পাসজুড়েও দেখা যায় বিশেষ সজ্জা। আইইউটির প্রতীকী স্থাপনা ‘ফাইভ পিলার’ এলাকাটি আলোকসজ্জা ও রমজানের বিভিন্ন বার্তায় সাজানো হয়েছে। সন্ধ্যার পর পুরো এলাকায় তৈরি হয় এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা নামাজ, আড্ডা ও ইবাদতের মাধ্যমে সময় কাটান।

এদিকে রমজানকে কেন্দ্র করে মানবিক উদ্যোগও নিয়েছে ক্যাম্পাসের সংগঠনগুলো। আইইউটির ইসলামিক সংগঠন IUT Society of Islamic Knowledge Seekers প্রতি বছরের মতো এবারও পরিচালনা করছে "Ramadan Food Package Donation" কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে এমন কিছু পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যারা আর্থিক কষ্টে থাকলেও সাহায্য চাইতে সংকোচ বোধ করেন। সংগঠনের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগ ও দানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করছেন।

সব মিলিয়ে পবিত্র রমজান মাসে আইইউটি ক্যাম্পাসে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ—যেখানে ইবাদত, সহমর্মিতা, শিক্ষার্থীসুলভ বন্ধন এবং সামাজিক দায়বদ্ধতা একসঙ্গে মিলিত হয়েছে। এই আয়োজন শুধু শিক্ষার্থীদের ধর্মীয় চর্চাকেই নয়, বরং পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার বার্তাকেও আরও শক্তভাবে তুলে ধরছে।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9