জুনিয়র লেকচারার নিয়োগে আবেদন চলছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। প্রতিষ্ঠানটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘জুনিয়র লেকচারার’ পদে শিক্ষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি);
পদের নাম: জুনিয়র লেকচারার;
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৭৭০ মার্কিন ডলার বা প্রায় ৯৪,০০০ টাকা;
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাকযোগে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;
আরও পড়ুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৪, আবেদন শেষ ৮ মার্চ
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইনে ফরম পূরণের পর তা প্রিন্ট করে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রসহ দরকারি সব কাগজপত্রের হার্ডকপি ‘চিফ, এইচআরসি অফিস, মানবসম্পদ ও ক্যাবিনেট অফিস আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর’ ঠিকানায় জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: আইইউটির অফিশিয়াল ওয়েবসাইট