অনার্স শেষ হওয়ার আগেই দেশসেরা সফটওয়্যার কোম্পানিতে চাকরি পেলেন মাভাবিপ্রবির রায়াত চৌধুরী

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ PM
মাভাবিপ্রবি শিক্ষার্থী রায়াত চৌধুরী

মাভাবিপ্রবি শিক্ষার্থী রায়াত চৌধুরী © টিডিসি ফটো

অনার্স সম্পন্ন হওয়ার আগেই দেশের একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির সুযোগ পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী রায়াত চৌধুরী।

রায়াতের বাড়ি রংপুর জেলায়। তিনি রংপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং রংপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। স্কুলজীবন থেকেই প্রযুক্তি ও প্রোগ্রামিংয়ের প্রতি তার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই পরবর্তীতে সিএসই বিভাগে ভর্তি হন।

অনার্স শেষ হওয়ার আগেই চাকরির সুযোগ পাওয়ার পেছনের প্রস্তুতি সম্পর্কে রায়াত বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ থেকেই তিনি প্রবলেম সলভিং ও কম্পিটিটিভ প্রোগ্রামিং চর্চা করতেন। তার ভাষায়, সিএসই ক্ষেত্রে ডিগ্রির পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

বর্তমানে তিনি ঢাকার গুলশানভিত্তিক সফটওয়্যার কোম্পানি ENOSIS Solutions-এ কর্মরত। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সার্ভিস প্রদান করে থাকে এবং বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে।

কাজের পরিবেশ প্রসঙ্গে রায়াত জানান, প্রতিষ্ঠানটিতে টিমভিত্তিক কাজের সংস্কৃতি রয়েছে। পাশাপাশি হাইব্রিড ব্যবস্থায় অফিস ও বাসা—দুই জায়গা থেকেই কাজ করার সুযোগ থাকায় এটি তার জন্য বেশ সুবিধাজনক।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, একটি সার্কুলারের মাধ্যমে আবেদন করার পর সিভি বাছাই, কোডিং রাউন্ড, টেকনিক্যাল ইন্টারভিউ এবং এইচআর রাউন্ড—এই কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। কোডিং পর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রামিং সমস্যা, ডাটাবেজ কোয়েরি ও আইকিউভিত্তিক প্রশ্ন সমাধান করতে হয়। এরপর টেকনিক্যাল রাউন্ডে প্রার্থীর পূর্বের কাজ, প্রজেক্ট ও প্রযুক্তিগত জ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবশেষে এইচআর রাউন্ডে সফট স্কিল ও ভবিষ্যৎ লক্ষ্য যাচাই করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রায়াত বলেন, তিনি প্রযুক্তি খাতে উচ্চ পর্যায়ে কাজ করতে চান এবং বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা ও উন্নয়নমূলক কাজে যুক্ত হওয়ার লক্ষ্য রয়েছে।

অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ পদে কর্মকর্তা নিয়োগ দেবে মার্কেন্টাইল ব্যাংক, আবেদন ১২ নভ…
  • ০৩ নভেম্বর ২০২৬
নারীদের ইমার্জিং নেশন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ০৩ নভেম্বর ২০২৬
হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেরিতে উপস্থিত উপজেলা স্বা…
  • ০৩ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950