লক্ষ্মীপুুরে নোবিপ্রবিয়ানদের ঈদ পুনর্মিলনী

০৮ জুন ২০১৯, ০৯:৫০ AM
ঈদ পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ

ঈদ পুনর্মিলনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) লক্ষ্মীপুুরের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুুর শহরের রোজ গার্ডেন রেষ্টুরেন্টে এর আয়োজন করে লক্ষ্মীপুুর স্টুডেন্ট এসোসিয়েশন।

নোবিপ্রবি ২য় বর্ষের শিক্ষার্থী হাসিব আল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ২য় ব্যাচের শিক্ষার্থী ও ঢাকা মেট্রোপলিটন কাউন্টার টেররিজম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নূর জয়, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ও কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সালাহউদ্দীন পাঠান এবং ৭ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ তানবীর হায়দার।

ঈদ পুনর্মিলনীতে এর আগে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন লক্ষ্মীপুুর স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নুরুদ্দীন শামীম ও সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান বাপ্পী।

১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬