হাবিপ্রবির ১৫৩ জন পেলেন এনএসটি ফেলোশিপ

১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৫–২৬ অর্থবছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ কর্মসূচি’র আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মোট ১৫৩ জন শিক্ষার্থী ফেলোশিপ অর্জন করেছেন। খাদ্য ও কৃষিবিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান এ তিনটি ক্যাটাগরিতে তাদেরকে মনোনীত করা হয়। 

ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন ১৫২ জন এবং অণুজীববিজ্ঞান বিষয়ে পিএইচডি পর্যায়ে নির্বাচিত হয়েছেন ১ জন। সোমবার (১২ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ক্যাটাগরি অনুযায়ী ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও কৃষিবিজ্ঞান শাখায় সর্বাধিক ১২৪ জন, ভৌতবিজ্ঞান শাখায় ২০ জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান শাখায় ৮ জন শিক্ষার্থী রয়েছেন। অনুষদভিত্তিক হিসাব অনুযায়ী মোট ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের শিক্ষার্থী ৮৬ জন। এছাড়া ভেটেরিনারি অনুষদ থেকে ৩২ জন, ফিশারিজ অনুষদ থেকে ৭ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে ৭ জন, গণিত বিভাগ থেকে ৯ জন, পরিসংখ্যান বিভাগ থেকে ৪ জন, রসায়ন বিভাগ থেকে ৪ জন, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী ফেলোশিপ পেয়েছেন।

এছাড়াও গবেষণা ব্যয় নির্বাহের জন্য মাস্টার্স পর্যায়ে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে ৫৪ হাজার টাকা করে এবং পিএইচডি পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীকে ৩ লাখ টাকা প্রদান করা হবে।

উল্লেখ্য, ১৯৭৭–৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদানের লক্ষ্যে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এ তিন ক্যাটাগরিতে নিয়মিতভাবে এনএসটি ফেলোশিপ প্রদান করে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। নির্ধারিত কমিটির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে এই ফেলোশিপ প্রদান করা হয়।

বিশ্বকাপের জন্য তারকাখচিত দল ঘোষণা মিসরের, কারা আছেন
  • ২১ মে ২০২৬
কখনো কলেজে না পড়লেও ৫ ভাষায় কথা বলতে পারেন মেসি
  • ২১ মে ২০২৬
৪৪তম বিসিএসের ১০১ নন-ক্যাডারের মনোনয়ন বাতিল, জানা গেল কারণ
  • ২১ মে ২০২৬
নাবিল গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ১০, আবেদন…
  • ২১ মে ২০২৬
ভ্যাকসিন দিলেও জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুতে উদ্বেগ, রিটের পর …
  • ২১ মে ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081