শেখ হাসিনার রায় ঘিরে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে

১৬ নভেম্বর ২০২৫, ০১:০২ AM
গোবিপ্রবি লোগো

গোবিপ্রবি লোগো © টিডিসি সম্পাদিত

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রবিবার ও সোমবারের সকল পরীক্ষা এবং বাস চলাচল সর্বসম্মতিক্রমে বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের মধ্যে আজ শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী রবিবার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। 

তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট সভাপতি ও ডিন মহোদয়গণ সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস নেওয়া যেতে পারে। রবিবার ও সোমবারের পরীক্ষাসমূহ শুক্র ও শনিবার নেওয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এছাড়া আগামীকাল রবিবার পরিবহন সেবা বন্ধ থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬