প্রকৌশল গুচ্ছে এবারও থাকছে না রুয়েট, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৩ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গুচ্ছ থেকে বেরিয়ে গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একক ভর্তি পরীক্ষা নিয়েছে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়—কুয়েট, রুয়েট ও চুয়েট। সেই ধারাবাহিকতায় এবারও এই গুচ্ছে থাকছে না রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। 

আগামী ৩ জানুয়ারি ২০২৬ প্রাক-নির্বাচনী (বহুনির্বাচনি) এবং ২৩ জানুয়ারি নির্বাচনী (লিখিত) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্নের জন্য করণীয় নির্ধারণ করা হয়।

তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬