বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসে শ্রেণিকক্ষ থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM
শেখ সাজ্জাদ হোসাইন

শেখ সাজ্জাদ হোসাইন © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শ্রেণিকক্ষ থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। আটক শেখ সাজ্জাদ হোসাইন রুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সাজ্জাদসহ ছাত্রলীগের কয়েকজনকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা জানান, ছাত্রলীগের সন্ত্রাসীদের কোনোভাবেই পুনর্বাসন করা যাবে না। অভিযুক্তদের পাশাপাশি যেসব কর্তৃপক্ষ মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীদের ভাষ্য, কয়েক দিন ধরে সাজ্জাদ নিয়মিত ক্লাসে আসছিলেন। আজ সকালে তিনি শ্রেণিকক্ষে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে আটক করে প্রথমে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যান। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, “বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতাকে ক্লাস থেকে ধরে এনে আমাদের দপ্তরে দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “রুয়েট থেকে একজনকে সোপর্দ করা হয়েছে। তার নামে কোনো মামলা আছে কি না, তা দেখা হচ্ছে। তবে রুয়েট কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি।”

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬