মাভাবিপ্রবি ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার, সভাপতি-সম্পাদকসহ ৪ জন স্থায়ী বহিষ্কার

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ PM
মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহা: তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ছাত্র সংগঠনের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের গত বছরের ১৭ আগস্ট দাখিলকৃত অভিযোগপত্র পরিপ্রেক্ষিতে  গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে  ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৪৭তম শৃঙ্খলা বোর্ড সভা এ সুপারিশ করা হয়। ২৭ আগস্টে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্তদের মধ্যে ৪ জনকে আজীবন, ১ জনকে ৫ সেমিস্টার, ৭ জনকে ৪ সেমিস্টার ও ৭ জনকে ৩ সেমিস্টার করা করে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, ,অপরাধের গুরুত্ব বিবেচনায় ০৪ (চার) জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। বাকী ১৫ জনকে তাদের অপরাধের ধরণ ও গুরুত্ব বিবেচনায় বিভিন্ন মেয়াদে শান্তি এবং বহিষ্কার আদেশ শেষ না হওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে।

আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন ইএসআরএম বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সভাপতি মানিক শীল, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাওন ঘোষ ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সাদিক ইকবাল।

পদার্থ বিজ্ঞান বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান আহমেদ শান্তকে ৫ সেমিস্টারে জন্য বহিষ্কার করা হয়েছে। চার (০৪) সেমিস্টারে জন্য ৭ জনকে বহিষ্কার করা হয়েছেন রসায়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে  শিক্ষার্থী মো. যোবায়ের দৌলা (রিয়ন) ও রানা বাপ্পি, গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাখাওয়াত আহমেদ শুভ্র এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সরকার উৎস ও মো. আবিদ হাসান (মারুফ)। অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেকুজ্জামান নোমান। ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান।

তিন (০৩) সেমিস্টারের জন্য ৭ বহিষ্কৃতরা  হলেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন মিয়া ও শিক্ষাবর্ষের ২০২০-২১ শিক্ষার্থী মো. নাঈম রেজা,  হিসাববিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, সিপিএস শিক্ষাবর্ষের ২০২০-২১ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ রাজু ও ইমরানুল ইসলাম, হিসাববিজ্ঞান ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিফাত হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন (অন্তর)।

জুলাইয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয়ক…
  • ২২ জুলাই ২০২৬
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত…
  • ২২ জুলাই ২০২৬
খাল পুনঃখননে চাঁদপুরের কৃষকদের মাঝে ফিরছে স্বস্তি
  • ২২ জুলাই ২০২৬
মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বর্ষণের পূর…
  • ২২ জুলাই ২০২৬
কোম্পানি থেকে নিলেন ভেন্যু ফি, কর্তৃ‎পক্ষ থেকে করালেন মওকুফ…
  • ২২ জুলাই ২০২৬
সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বি…
  • ২২ জুলাই ২০২৬