সহজ যোগাযোগের লক্ষ্যে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মোবাইল অ্যাপ চালু

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ PM
অ্যাপটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর

অ্যাপটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সব তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহজলভ্যতা আনার লক্ষ্যে নিজস্ব মোবাইল অ্যাপ (জিএসটিইউ অ্যাপ) উদ্বোধন করা হয়েছে। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা অভ্যন্তরীণ যোগাযোগকে আরও সহজ করে তুলবে।

আজ মঙ্গলবার (২সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় তিনি অ্যাপটি তৈরি করার জন্য আইসিটি সেলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আইসিটি সেল আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ।

অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ই-লাইব্রেরি সুবিধা, বাসের সিডিউল সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। পর্যায়ক্রমে অ্যাপের তথ্য হালনাগাদ করা হবে।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬