শাহবাগ অবরোধ কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

২৬ আগস্ট ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৮:৫৬ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আজ মঙ্গলবার (২৬ আগস্ট) শাহবাগ অবরোধ করবেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ আজ মঙ্গলবার ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় অবস্থিত এবং প্রকৌশল অনুষদ আছে এরকম সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আজকে ৩টায় ব্লকেডে অংশ নেওয়ার আহবান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই আন্দোলন দেশের প্রকৌশল খাত সংস্কারের জন্য, সব প্রকৌশলীর নিরাপত্তার জন্য। সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয়, সেই প্রচেষ্টা আমরা গত ৬ মাস ধরে করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ নেই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে (ইইই-১৭, বুয়েট) সোমবার (২৫ আগস্ট) ডিপ্লোমাধারীরা নেসকো কার্যালয়ে ডেকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগ, ব্যবস্থা নিতে ১২ ঘণ্টার আলটিমেটাম

এ কর্মসূচীর অংশ হিসেবে -
১. আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটিসহ প্রকৌশল অনুষদ চালু আছে, এমন সব বিশ্ববিদ্যালয়কে মিছিল নিয়ে শাহবাগে আসার আহবান জানানো হয়েছে।

২. ঢাকার বাইরে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়কে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ডিসি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচীর আহবান করা হয়েছে ।

তাদের দাবির মধ্যে রয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে।

নদীতে ভেসে উঠল মৃত ডলফিন
  • ১৯ আগস্ট ২০২৬
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হলের রুমে ‘এটাচড টয়লেট’ বানাচ…
  • ১৯ আগস্ট ২০২৬
মহাসচিব হিসেবে বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
  • ১৯ আগস্ট ২০২৬
২০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫৫ বছরের…
  • ১৯ আগস্ট ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
  • ১৯ আগস্ট ২০২৬
ছাত্রদলপন্থি দুই শিক্ষার্থীর উদ্যোগে ১৫২ একরে ১৫২ বৃক্ষরোপণ
  • ১৯ আগস্ট ২০২৬