শাবিপ্রবিতে সমাজকর্ম পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ-বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম কাল

৩০ জুলাই ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় সমাজকর্ম পেশার সম্ভাবনা ও চ্যালেঞ্জ-বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম।

আগামী ৩১ জুলাই সকাল থেকে সমাজকর্ম বিভাগে এ আয়োজন অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং সমাজকর্ম বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৩৮ জন শিক্ষার্থী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সিম্পোজিয়ামে কনভেনর হিসেবে থাকবেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ফয়সাল আহমেদ ও সদস্যসচিব অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। 

এ ছাড়া সিম্পোজিয়ামে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষকরা অনলাইনে যুক্ত হবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 

আয়োজক কমিটি জানান, সিম্পোজিয়ামে ২টি কি-নোট সেশন ও ৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। কি-নোট সেশনে ১২টি ও প্যারালাল সেশনে ৩৮টি গবেষণাপত্র প্রেজেন্ট করা হবে। প্যারালাল সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পেপার প্রেজেন্ট করবেন। 

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬