মাভাবিপ্রবির সিপিএস বিভাগের ২৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

২৭ জুলাই ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৭:১৬ AM
বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ  তুলে দেওয়া হচ্ছে

বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ তুলে দেওয়া হচ্ছে © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিল’ থেকে বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

অনুষ্ঠানে তহবিলের পৃষ্ঠপোষক ছিলেন কুমিল্লা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট তপন বিহারী নাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিপিএস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।

এ সময় বিভাগের ২০২৪ ও ২০২৫ সালের ২৬ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬