শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

১৬ জুলাই ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৪:৫৯ PM
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে জুলাই শহিদ আলোচনা সভার আয়োজন করা হয়

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে জুলাই শহিদ আলোচনা সভার আয়োজন করা হয় © টিডিসি

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি করার মাধ্যমে দিবসের শুরু হয়। 

পরবর্তী সময়ে বেলা ১১টায় মিনি অডিটরিয়ামে জুলাই শহিদ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও জুলাই শহিদ দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা জরুরি। বিগত সময়ে গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী কর্তৃত্ব কায়েম করে হাজার হাজার নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার করা জরুরি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, গত বছরের ১৬ জুলাইয়ে বাংলাদেশের মাটিতে আবু সাঈদের রক্ত এত তেজোদ্দীপ্ত হয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে কেউ ভাবেনি। এ আন্দোলন কারো একার আন্দোলন ছিল না। সবার সম্মিলিত অংশগ্রহণেই এ বিপ্লব সফল হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হাসিনার বাহিনী আবু সাঈদকে যেভাবে ন্যূনতম দূরত্ব থেকে হত্যা করেছে, তা ইতিহাসে বিরল। বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। যার ফলাফল শিক্ষার্থীদের জুলাই বিপ্লব।

তিনি আরও বলেন, ‘আগামী দিনে সততা নির্ভর বাংলাদেশ গড়তে হবে। দেশের সার্বিক উন্নতি সাধন করতে হলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করতে হবে। আমরা শাবিপ্রবিকে টিচিং এন্ড রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। সে জন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’

দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যে ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে খুলল ওমানের শ্রমবাজার, প্রথম দফায় নেবে ১০ হাজার জন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরিতে বদলির ক্ষেত্রে নম্বর বণ্টন, স্কুল-কলেজের ক্ষেত্রে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9