শাকসু নির্বাচনসহ ১১ দফা দাবিতে শাবিপ্রবি ছাত্রফ্রন্টের গণস্বাক্ষর

০৮ এপ্রিল ২০১৯, ০৬:৩২ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ। © হাবিব রহমান

বেতন-ফি বৃদ্ধি বন্ধ, ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো, আবাসন ও পরিবহন সংকট নিরসন, মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন, শাকসু ও হল সংসদ নির্বাচনসহ ১১ দফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী হাতে নিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা। আগামী ৩০ এপ্রিল শিক্ষার্থীদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বরাবর পেশ করার কথা রয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাযিরুল আযম বিশ্বাস, সহ-সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইউশা রশিদ ইফাস, প্রকাশনা সম্পাদক স্বপ্নিল দাশ রাজন প্রমুখ।

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে মোহাম্মাদ বলেন, ছাত্রফ্রন্ট ছাত্র অধিকার নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ১১ দফা দাবি নিয়ে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচী হাতে নিয়েছি। গণস্বাক্ষর কর্মসূচীর দাবিগুলো হল, বেতন ফি বৃদ্ধি না করে ‘পিপিপি-হেকেপ’ এবং ইউজিসির ‘২০ বছর মেয়াদী উচ্চশিক্ষার কৌশলপত্র’ বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত ও উচ্চ শিক্ষা কমিশন বাতিল করা, সকল শিক্ষার্থীর বৈধ আবাসন নিশ্চিত করা, নিজস্ব অর্থায়নে নতুন বাস ক্রয় এবং বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা, লাইব্রেরি ও সেমিনারে পর্যাপ্ত বই নিশ্চিত করে প্রত্যেক বিভাগে নিজস্ব ল্যাব ও সেমিনার রুম চালু করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করাসহ ক্লাসরুম সংকট নিরসন করা এবং শিক্ষা গবেষণা ও ছাত্র কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো, ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশসহ মানোন্নয়ন পদ্ধতি চালু করা, ডাইনিং-ক্যান্টিন-ক্যাফেটেরিয়ায় খাবারের মান বাড়ানো ও দাম কমানো, মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করে নূন্যতম ২০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করা।

এছাড়া দাবিগুলো মধ্যে রয়েছে, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করে অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন দেওয়া, সকল ভবনের প্রস্তাবিত নামকরণ কার্যকর করে গোলকত্বরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ করা।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬