৯ দফা দাবিতে যবিপ্রবি উপাচার্যের কাছে স্মারকলিপি জুলাই বিপ্লব মঞ্চের 

১৫ জুলাই ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৬:০৫ PM
স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো

৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন জুলাই বিপ্লব মঞ্চ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মজিদের কাছে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির সদস্যরা।

স্মারকলিপিতে উল্লিখিত দাবিসমূহ হলো, ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের উপর যেসব ব্যক্তি বা গোষ্ঠী নির্যাতন চালিয়েছে ও যে সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই আন্দোলনে ছাত্রলীগের নির্যাতনের পক্ষে উসকানি ও ইন্ধন জুগিয়েছিল ও  অতীতে শিক্ষার্থীদের উপর সংঘটিত সকল নিপীড়নের বিষয়ে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, জুলাইয়ে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্থায়ী "জুলাই কর্নার" স্থাপন, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা স্থায়ী মেরামতকরণ।

এছাড়াও অ্যাকাডেমিক উন্নয়ন ও মানোন্নয়ন ব্যবস্থা চালু ও ২০২২-২৩ সেশনের রিটেক সংক্রান্ত সমস্যার দ্রুত শিক্ষার্থীবান্ধব সমাধান করা, সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ও হটলাইন চালু, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে ২৪ ঘণ্টা মেডিকেল সেবা চালু করা, হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়ে "ফুড সার্চ টিম" গঠন করতে করা, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের নিচতলায় কাফেটেরিয়া দ্রুত চালু করা, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে যেসব অনিয়ম-দুর্নীতিপূর্ণ নিয়োগ বা অবৈধ প্রমোশন হয়েছে সেগুলো তদন্ত করে বাতিল করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ছাত্র সংসদ প্রতিষ্ঠা এবং প্রশাসনিক স্বচ্ছতায় শিক্ষার্থীদের যুক্ত করা।

এ সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও…
  • ২৩ মে ২০২৬
এবারের ফুটবল বিশ্বকাপ মাতাবেন যেসব উঠতি তারকা
  • ২৩ মে ২০২৬
সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৩ জন
  • ২৩ মে ২০২৬
সীমান্তে ড্রোন, হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে নজরদারি করবে ভারত
  • ২৩ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে…
  • ২৩ মে ২০২৬
এবার নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে…
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081