জুলাই শহীদ রুদ্র সেনের নামে শাবিপ্রবিতে লেক উদ্বোধন

০৪ জুলাই ২০২৫, ০৭:৪৯ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
‘শহীদ রুদ্র সেন লেক’ উদ্বোধন

‘শহীদ রুদ্র সেন লেক’ উদ্বোধন © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের শহীদ রুদ্র সেনের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে ‘শহীদ রুদ্র সেন লেক’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী লেকটির উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ, এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রুদ্র সেন ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয় গত ১৮ জুলাই। এদিন পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে ডুবে প্রাণ হারান তিনি।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬