শাবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ

৩১ মার্চ ২০১৯, ০৫:১১ PM
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। © হাবিব রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নবীনদেরকে বরণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় নবীনদের বিভাগে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, দেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তোমরা আজ গর্ববোধ করতে পারো। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বমানের পড়াশোনার পথ তৈরি করার পাশাপাশি র‌্যাগিং, সন্ত্রাস ও মাদকমুক্ত বিশ্ববিদ্যালয় গঠনে বদ্ধ পরিকর। এ পথ চলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমুদ্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিজিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আহসানুল ইসলাম।

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬
বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ০৬ আগস্ট ২০২৬
চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬