চুয়েটে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মনোবিজ্ঞানী নিয়োগ

১৮ জুন ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মনোবিজ্ঞানী নিয়োগের বিবৃতি

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মনোবিজ্ঞানী নিয়োগের বিবৃতি © টিডিসি সম্পাদিত

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চিকিৎসা কেন্দ্রে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা কেন্দ্র কর্তৃক পেশাদার মনোবিজ্ঞানী দ্বারা কাউন্সেলিং সেবা প্রদান করা হবে। সময়সীমা হলো রবিবার থেকে বৃহস্পতিবার, দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। আগ্রহী সেবা প্রার্থীগণ রেজিস্ট্রেশন ফরম পূরণ করে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবেন। ছাত্রীরা প্রয়োজন সাপেক্ষে স্ব স্ব হলে কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারবেন তবে অ্যাপয়েন্টমেন্ট এর জন্য মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, এডভাইজর সহ অনেক শিক্ষকের কাছ থেকেই আমরা খবর পেয়েছি, আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন সময় মানসিক ভাবে বিপর্যস্ত থাকে। এমন চাহিদার প্রেক্ষিতে আমরা মনোবিজ্ঞানী নিয়োগ দিয়েছি। যেন শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও বজায় থাকে।

আরও পড়ুন: দশ মাস ধরে লাপাত্তা শাবিপ্রবির সাবেক প্রো-ভিসি ও প্রক্টর, পাচ্ছেন বেতন-ভাতা

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান বলেন, বিশ্ববিদ্যালয়  বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এগুলোতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে অনেক শিক্ষার্থীর অ্যাকাডেমিক বা ব্যক্তিগত কারণে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটে, যার দরুন পরবর্তীতে তার স্বাভাবিক কাজকর্ম বা পড়াশোনায় এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে এই উদ্যোগটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে প্রশাসনের সর্বোচ্চ তদারকি ও সহায়তার জন্য আশা রাখছি।

কম্পিউটার ও বিজ্ঞান বিভাগের একই ব্যাচের আরেক শিক্ষার্থী সুরাইয়া পারভীন প্রান্তিকা জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া কাউন্সেলিং সেবা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় দারুণ একটি উদ্যোগ। প্রকৌশল পড়ালেখার চাপ, একাকিত্ব ও হতাশা কাটাতে এটি কার্যকর সহায়তা দেবে। কাউন্সেলিং মানে শুধু সমস্যা বলা নয়, বরং নিজেকে বোঝার একটি নিরাপদ সুযোগ। প্রশিক্ষিত মনোরোগ চিকিৎসকের সহায়তায় অনেকেই আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। এই পদক্ষেপ শিক্ষার্থীদের সার্বিক সুস্থতায় বিশ্ববিদ্যালয়ের যত্নের পরিচায়ক।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950